যৌন হেনস্থার অভিযোগে ধৃত সত্রাধিকারের ছেলে

65

নিউজ ডেস্ক: শ্রীশ্রী সালাগুড়ি সত্রের সত্রাধিকার শচীন্দ্র দেবগোস্বামীর ছেলে কীর্তিকমল দেব গোস্বামীকে গ্রেফতার করেছে শিবসাগুর পুলিশ। এক পুরুষ ভাওনা শিল্পীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার।
বৃহস্পতিবার সাত ঘণ্টা জেরার পর কীর্তিকমলকে গ্রেফতার করে পুলিশ। ৪ বছর ধরে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এক পুরুষ ভাওনা শিল্পী।
অভিযোগকারী প্রথাগত ভাওনা নাটকে মেয়েদের ভূমিকায় অভিনয় করেন। তাঁর অভিযোগ গত চার বছর ধরে, তাঁর ১৫ বছর বয়স থেকে, কীর্তিকমল তাঁকে যৌন হেনস্থা, শারীরিক লাঞ্ছনা করছে এবং মানসিক অশান্তিতে ফেলেছিলেন।
এফআইআরে মামলাকারী আরও লিখেছেন যে যৌন হেনস্থার বিভিন্ন ভিডিয়ো তুলে রেখে তাঁকে ভয় দেখাত কীর্তিকমল। কাউকে বললে এসব ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকি দিত।
মামলাকারীর অভিযোগের ভিত্তিতে পকসো আইনের অধীনে কীর্তিকমল দেবগোস্বামীকে গ্রেফতার করেছে তিনসুকিয়া পুলিশ।
অসমে নামঘর বা সত্রের মর্যাদা অপরিসীম। সত্রাধিকারের ছেলের যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই স্তম্ভিত এলাকা। পুরুষের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ ঘটনায় আরও বেশি চাঞ্চল্য ছড়িয়েছে।