পৃথা দাশগুপ্ত,কলকাতা:পুজোর আগে ফের খুশীর খবর সাহিত্য জগতে। দুমাসের মধ্যেই ফের শহরে পা রাখতে চলেছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। মহালয়ার সময় তাঁর আসার কথা।এক সংস্থার আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে কলকাতায় আসছেন তিনি।
আগস্টের ১ তারিখ প্রায় দু’দশক পর কলকাতায় এসেছিলেন তসলিমা। রবীন্দ্রসদনে ‘সেক্যুলার মিশন’ এর উদ্যোগে অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, লেখিকার কলকাতা সফরে সমস্ত নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের । যখন খুশি এ শহরে নিশ্চিন্তে আসতে পারেন তসলিমা নাসরিন।
সূত্রের খবর, আগামী ৮ অক্টোবর কলকাতা পা রাখবেন তিনি। মহাজতি সদনে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘শিকল ভাঙার গল্প’। তসলিমা নাসরিনের নির্দেশনায় এবং নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির কোরিওগ্রাফিতে মঞ্চস্থ হওয়ার কথা।
১২ অক্টোবর পর্যন্ত তিনি থাকবেন কলকাতায়। পুজোর মরশুমে প্রায় ৫ দিন শহরে থাকবেন তিনি।
গতবার ফেরার সময় বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছিলেন, ”অক্টোবরে আসতে পারি।” সেটাই সত্যি হতে চলেছে।
এবার লেখিকার অনুষ্ঠান হবে মহাজাতি সদনে। অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী তাঁর অগণিত পাঠক, পাঠিকা ও অনুরাগী। আবারও প্রিয় লেখিকাকে সামনে থেকে দেখার অপেক্ষায় তাঁরা। কিছুদিন বেশ কয়েকদিন নিজের প্রিয় শহরে কাটানোর কথা তাঁর।