অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে ,কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

37

পৃথা দাশগুপ্ত, কলকাতা: অনুপ্রবেশকারীদ ইস্যুতে ফের সর্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশের বাইরে করে দিতে হবে। হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে গিয়ে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

তিনি বলেন, “এটা আমাদের দেশ। ভারতীয় নাগরিকদের দেশ। ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য আমরা বদ্ধপরিকর।”

আজ হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে সীমান্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই প্রাক্তন সরকারকে আক্রমণ করেন ।

তিনি বলেন, “৬০০ কিমি সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য সহযোগিতা চেয়েছিল কেন্দ্র। রাজ্য সরকারের কাছে বারবার সাহায্য চেয়েও কাজ হয়নি। জমি দেয়নি। আমরা সরকারে এসেই বিএসএফ-কে জমি দেওয়া শুরু করেছি। আমাদের কাছে দেশ আগে। এই জন্য এইসব কাজ করছি আমরা। বিএসএফ-এর সঙ্গে কো-অর্ডিনেশন বৈঠকও ভালো চলছে।”

অনুপ্রবেশকারী প্রসঙ্গে বলেন, “অনুপ্রবেশকারীকে বেছে বেছে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। যে রাস্তা দিয়ে এসেছিল, ওই রাস্তা দিয়ে বের করে দিতে হবে।”

সীমান্ত সুরক্ষায় বিএসএফের ভূমিকার পাশাপাশি রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের কথাও বলেন তিনি ।