অভিষেকের আবেদন ফেরাল হাইকোর্ট

3

পৃথা দাশগুপ্ত, কলকাতা: অভিষেকের আর্জি ফেরাল হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য বিদশযাত্রার মামলায় দ্রুত শুনানির প্রয়োজন নেই বলে মনে করছেন বিচারপতি। নির্ধারিত সময়েই হবে মামলার শুনানি জানাল হাইকোর্ট

রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলায় জড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা দিতে কখনও নিজাম প্যালেস কখনও ভবানী ভবনে ছুটছেন প্রায় মাস দেড়েক আগের বৈভবশালী তৃণমূলের সেনাপতি। তদন্তের স্বার্থে তার বিদেশযাত্রায় রয়েছে নিষেধাজ্ঞা। তবে, চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার আবেদন নিয়ে মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা করেন অভিষেক। সেই মামলারই দ্রুত শুনানির আবেদন খারিজ করেন বিচারপতি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, প্রত্যেক মামলায় যেমন নির্ধারিত দিনে শুনানি হয়, অভিষেকের এই মামলাতেও তার অন্যথা হবে না। এই মামলার কোনো দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না বিচারপতি। তাই, বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার মামলায় দ্রুত শুনানির আবেদন ফিরিয়ে দেন বিচারপতি।

প্রসঙ্গত, এর আগেও চোখের চিকিৎসা এবং সার্জারির জন্য বিদেশভ্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।