কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা’

53

পৃথা দাশগুপ্ত, কলকাতা: নেতাজী ইনডোর স্টেডিয়ামে পালিত হয় পাঁচ লক্ষ কন্ঠে হনুমান চালিশা পাঠ। আজ নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুত্ব পূর্ণ কিছু মন্তব্য করেন। শুধু তাই নয়, তিনি পুরনো একটি ঘটনার প্রসঙ্গ তুলে নাম না করে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পাশাপাশি রাজ্যের আগামী প্রজন্মের ছেলে-মেয়েদের বড় বার্তা দেন তিনি।‌

শুভেন্দু অধিকারী বলেন, দেশের ভোটে যারা জেতে না, গীতা পাঠ, হনুমান চল্লিশা পাঠের বিরোধিতা করে যারা, রাম মন্দির তৈরি করার বিরোধিতা করে যারা, তারা সমাজকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের জবাব দিতে হবে ভোটের সময়।”

শুভেন্দু অধিকারী বলেন, “ভারতকে যারা বিশ্ব গুরু বানাবে সেই ভবিষ্যৎ প্রজন্মের সকলকে স্বাগত জানাই জগদ্ধাত্রী পুজোর দিনে। যুব সম্প্রদায়ের সকলের জন্য কাজ করবে এই সরকার। এটা আপনাদের সরকার।”

বাম সরকারও তৃণমূল সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “এখানে কমিউনিস্ট সরকার বলত তারা নাস্তিক। তাঁরা বলত এখানে হনুমান চল্লিশা হরে কৃষ্ণ চলবে না। তৃণমূল কংগ্রেস সরকার বলতো, ‘হিন্দু ধর্ম গন্ধা ধর্ম’। রাম মন্দির তৈরি করেছে বিজেপি সরকার ও সকল হিন্দুরা। রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায়। আর এখানে তখনকার মুখ্যমন্ত্রী মিছিল করে রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন। মহা কুম্ভকে তখনকার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘মৃত্যু কুম্ভ’।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “সনাতনের জোর দেখুন, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ২০২৫ এ কাকদ্বীপে। আর ২০২৬ এ সেই সময় মহালয়ার দিন দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হয়েছে তাঁকে। এটাই মা কালীর শক্তি।”

একইসঙ্গে গীতা পাঠের একটি বিরাট কর্মসূচির ঘোষণা করে শুভেন্দু অধিকারী ।‌ তিনি বলেন, “রামানন্দ মিশনের উদ্যোগে আবার কর্মসূচি হবে এই কলকাতায়। ২৯ ডিসেম্বরে ১০ লাখ কণ্ঠে গীতা পাঠ হবে। মোহন ভাগবত উপস্থিত থাকবেন সেখানে। এখানে উপস্থিত সকলকে আহ্বান জানাই ওই অনুষ্ঠানে।”