কলকাতার পাশাপাশি হাওড়াতেও কো-অর্ডিনেটর! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

33

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ১২ বছর থেকে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। পরিষেবা থেকে বঞ্চিত বাসিন্দারা। বিরোধীরা নির্বাচন হতে বাধা দিচ্ছে। হাওড়ার কাজিপাড়ায় ছট পুজোর একটি অনুষ্ঠান থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন যদি সময়মত না করা যায় , তাহলে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। পাশাপাশি তিনি আর‌ও বলেন, সরকার বিরোধী কাউকে কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা যাবে না। ১ ডিসেম্বর থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।

শুভেন্দু অধিকারী বলেন, বছরের পর বছর সরকারি আধিকারিকদের দিয়ে পুরসভা চালানো যায় না। তাঁদের কিছু লিমিটেশন রয়েছে।

রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার ডিলিমিটেশন করে হাওড়া ও কলকাতা পুরভোটের উদ্যোগ নিয়েছে। কিন্তু বিরোধীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পুরভোট নিয়ে।

তিনি আজ সুপ্রিম কোর্টের যাবার কথাও বলেন। সময়মতো নির্বাচন না হলে ১ তারিখ থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতেও কো-অর্ডিনেটর বসানো হবে তাও তিনি জানান।

শুভেন্দু অধিকারী বলেন, “কো-অর্ডিনেটর হিসেবে তাঁকেই নিয়োগ করব যিনি সরকারে পাশে থাকবে, সরকারের বিরোধিতা করবেন না।”

তিনি আরও বলেন, “বামেদের পার্টি অফিস থেকে কাউকে বা তৃণমূলের প্রতিষ্ঠিত চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের তো বসাতে পারব না। আমাদের নেতারাই কো-অর্ডিনেটর হবেন।”