তামিলনাড়ুতে কারখানায় গ্যাস লিক, ৭ জনের মৃত্যু, আক্রান্ত বহু শ্রমিক

33

নিউজ ডেস্ক: কারখানায় গ্যাস লিক হয়ে ভয়ঙ্কর ঘটনা তামিলনাড়ুতে। রবিবারের এই গ্যাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। গ্যাসের ছোবলে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৭০ জন শ্রমিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
রবিবার মর্মান্তিক এই ঘটনা ঘটে তামিলনাড়ুর তিরুভাল্লু জেলার একটি কারখানায়। জানা গেছে, সামুদ্রিক খাবার প্রক্রিয়াকরণ হত ওই কারখানায়। ওখানে বেশিরভাগ শ্রমিকই মহিলা। এ পর্যন্ত যে সাতজনের মৃত্যু হয়েছে, তারা সবাই মহিলা। প্রশাসন সূত্রে খবর, মোট ৬৭ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সমাজ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলিতে দেখা গেছে, গ্যাস লিকের ফলে শ্রমিকদের শ্বাসকষ্ট শুরু হয়। কারও কারও মাথা ঘোরা বা বমির মতো উপসর্গ দেখা দেয়। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। সূত্রের খবর, অসুস্থ শ্রমিকদের অধিকাংশই ভিন রাজ্যের বাসিন্দা। ঘটনার পর উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী থালাপতি।