জনি ভট্টাচার্য, কুমারঘাটঃ বিশ্বমঞ্চে বাঙালির অস্মিতা। ত্রিপুরাকে ফের আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গেলেন অস্মিতা। গ্লাসগোয় নতুন ইতিহাস গড়লেন বাঙালি অস্মিতা। প্রথম ভারতীয় হিসেবে জুডোয় সোনা জিতে নজির ত্রিপুরার অস্মিতার।
দীপার পর এবার অস্মিতা। গ্লাসগোয় নতুন ইতিহাস গড়লেন বাঙালি অস্মিতা। প্রথম ভারতীয় হিসেবে জুডোয় সোনা বাঙালি অস্মিতার। কানাডার হেইদি কোয়াচকে হারিয়ে ইতিহাসে পা রাখেন দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার মেয়ে অস্মিতা দে। মাত্র ২৩ বছর বয়সে বিরল এই নজির গড়েন অস্মিতা। পেশায় সাইকেল কারিগর বাবা অর্জুন কুমার দের মেয়েটি যে এভাবেই একদিন সবাইকে চমকে দেবে, এটা অনেকেই ভাবতে পারেননি।
কিন্তু ভাবতে পেরেছিলেন অর্জুন। অস্মিতাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি। স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন অস্মিতাকেও। স্বর্ণপদক হাতে নিয়েই তাই প্রয়াত বাবার কথা মনে পড়ে যায় অস্মিতার। বাবাই ছিলেন অস্মিতার রোল মডেল। অস্মিতার পদক জয়ে খুশির হাওয়া বইছে বিলোনিয়া সহ গোটা ত্রিপুরায়। মেয়ের সাফল্যে গর্বিত অস্মিতার মা। বোনের সাফল্যে গর্বিত ভাই। অস্মিতার সাফল্যে যারপরনাই খুশি তাঁর কোচও।

কমনওয়েলথে জুডোয় এপর্যন্ত সবমিলিয়ে পাঁচটি রুপো এবং ছ’টি ব্রোঞ্জ জেতে ভারত। কিন্তু সোনা জিততে পারেনি কখনও। অস্মিতার হাত ধরে দীর্ঘ সেই প্রতীক্ষার অবসান হল। ১৯৯০ কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় জুডোকা হিসাবে পদক জেতেন নরেন্দ্র সিংহ। এল সুশীল একমাত্র ভারতীয় জুডোকা যিনি একাধিক কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন।
অ্যাথলেটিক্সের ট্র্যাকেই কেরিয়ার শুরু অস্মিতার। ৮০০ মিটার দৌড় দিয়ে স্পোর্টসের হাতেখড়ি। কিন্তু ক্রমশ কোচ বীণা দেবনাথের পরামর্শে চলে আসেন জুডোতে। ২০১৫-য় ত্রিপুরা স্পোর্টস স্কুলে যোগদানের পর জুডো শুরু করেন অস্মিতা।
জাতীয় স্কুল গেমস এবং খেলো ইন্ডিয়ায় ভাল প্রদর্শনের পর ভোপালের সাইয়ে চলে যান অস্মিতা। এখনও সেখানেই অনুশীলন করেন। এর আগে এশিয়ান ওপেন, জুনিয়র এশিয়া কাপ, কমনওয়েলথ জুডোয় পদক জেতেন অস্মিতা। তবে কমনওয়েলথই অস্মিতার সবচেয়ে বড় সাফল্য।
২০১৬ ব্রাজিল অলিম্পিকে জিমন্যাস্টিকসে ভারতকে প্রথম পদক পাইয়ে দেবার দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন ত্রিপুরারই আরেক বাঙালি দীপা কর্মকার। একটুর জন্য দীপা সেবার পদক থেকে বঞ্চিত থাকলেও সোনা জিতেই ফিরছেন অস্মিতা। যদিও ১০ বছর আগে অলিম্পিকের আসরে নেমেছিলেন দীপা। কমনওয়েলথে সোনা জেতেন অস্মিতা।
উল্লেখ্য, অলিম্পিকের দুবছর আগে এই গ্লাসগো কমনওয়েলথ থেকেই ব্রোঞ্জ জিতে ফিরেছিলেন দীপা। এবার সেই একই পথ ধরে এগোচ্ছেন বাঙালির অস্মিতাও।