নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে রুপো পেয়েছেন অসমের বক্সার লাভলিনা বরগোহাঁই। তবে রুপো পাওয়ার জন্য যতটা নয়, তার চেয়ে বেশি প্রশংসা পেয়েছেন বিকৃত ভারতের মানচিত্রের প্রতিবাদ করে।
কমনওয়েলথ গেমসের পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারে সেই বিষয়টিই উঠে এসেছে। লাভলিনা বরগোহাঁইয়ের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পদকপ্রাপ্তদের সঙ্গে ছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা। পদকপ্রাপ্তদের সঙ্গে হালকা রসিকতাও করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
লাভলিনাকে প্রধানমন্ত্রী মোদী জিজ্ঞেস করেন, ওই রেস্তোরাঁর কর্মীর সঙ্গে তুমি কি ঝগড়া করেছিলে, কী হয়েছিল? অসমের তারকা বক্সার লাভলিনা বলেন, গেমসে আমাদের ভালো পারফরম্যান্সের পর শেষ দিনে আমরা খেতে গিয়েছিলাম রেস্তোরাঁয়। খুব আনন্দ করছিলাম, সেই সময় ভারতের বিকৃত মানচিত্র চোখে পড়ে। আমি ওদের নম্রভাবে বলেছি, এটা ঠিক নয়, আপনারা এটা পরিবর্তন করুন।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত লাভলিনার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তোমরা যখন সাফল্য উদযাপন করছিলে সেই সময় এটা নজর করা সহজ কথা নয়। আমি সত্যিই মনে করি, ওই ভিডিয়ো সাধারণ নয়। এটা বহুদিন মানুষ মনে রাখবে।

কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বক্সিং ইভেন্টে সোনাজয়ী মণিপুরে মীরাবাই চানুকে মোদী বলেন, পদকজয়ের মুহূর্তে এত অশ্রু পড়ছিল তোমার চোখ থেকে, দেখে খুব ভালো লেগেছে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, গত ১২-১৩ বছরে প্রধানমন্ত্রী হিসেবে আমি নিয়মিত ভারতের পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছি। বিশ্বের দরবারে তাঁরা দেশের নাম উজ্জ্বল করেছে। এবং তাঁদের সাফল্যে দেশের যুব সমাজ প্রেরণা পাচ্ছে।