শীঘ্রই বন্ধ হবে হোজাই গরু বাজার: শিলাদিত্য দেব

3

রূপক বরা, হোজাই: হোজাইয়ে বন্ধ হবে গরুর বাজার। পুরসভায় শপথ নিয়েই এই ঘোষণা হোজাইর বিধায়ক শিলাদিত্য দেবের। একই সঙ্গে পুরসভা এলাকার নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে আশ্বাস নবনির্বাচিত বিধায়কের।

হোজাইয়ে দীর্ঘদিন ধরে চলছিল একটি গরুর বাজার। অভিযোগ, পুরসভার জমি দখল করে একাংশ লোক অবৈধভাবে গরু বাজার পরিচালনা করছিল। হোজাই পুরসভায় শপথ নিয়েই এবার অবৈধ গরু বাজারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা বিধায়ক শিলাদিত্য দেবের। তিনি সংবাদ মাধ্যমকে জানান, পুরসভার জমি দখল করে যে গরু বাজার চলছিল, শীঘ্রই সেই বাজার বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে শিলাদিত্য দেব বলেন, হোজাই পুরসভা এলাকায় বিশুদ্ধ পানীয় জল নিয়ে দীর্ঘ দিনের একটি সমস্যা রয়েছে। আগামী দিনে সেই সমস্যা সমাধান করা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হোজাই পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ছিল। বিশেষ করে কমিশনরাজের। এই কমিশনরাজের বিরুদ্ধে বিধায়ক কী পদক্ষেপ নেন, তা হবে লক্ষ্যণীয়।