সন্তানকে কি খাওয়াচ্ছেন, খবর নিয়েছেন কখনও? ভেজালে ছেয়ে গেছে গোটা বাজার!

118

নিউজ ডেস্কঃ সরষের তেলে পাম অয়েল, পনিরে মেশানো হচ্ছে রাসায়নিক। বিভিন্ন ফলমূল ও শাক-সবজিকে দীর্ঘসময় সংরক্ষণ করে রাখতে এবং সতেজ দেখাতে বিভিন্ন ধরণের রাসায়নিক সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

প্যাকেটজাত বাজারের বিভিন্ন সামগ্রীতে ভেজাল ধরা পড়ছে ব্যাপকভাবে। স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরির পরীক্ষায় এমন অনেক বিস্ফোরক তথ্য সামনে বেরিয়ে এসেছে। সরষের তেলে মেশানো হচ্ছে প্রচুর পরিমাণ পাম অয়েল। প্যাকেটজাত পনিরে মেশানো হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক।

সন্তানকে কি খাওয়াচ্ছেন? খবর নিয়েছেন কখনও? ভেজাল, ভেজালে ছেয়ে গেছে গোটা বাজার! মন করলেই বাজার থেকে কিছু একটা কিনে খেয়ে নিই আমরা। বাচ্চাদের হাতেও তুলে দিই বাজারজাত সেই সামগ্রী। কিন্তু বাজারের এই খাবারগুলো কতটা সুরক্ষিত, সেটা কি একবারও ভেবে দেখেছি, ভেবে দেখি আমরা।

প্যাকেটজাত বাজারের বিভিন্ন সামগ্রীতে ভেজাল ধরা পড়ছে। স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরির পরীক্ষায় এমন অনেক বিস্ফোরক তথ্য সামনে বেরিয়ে এসেছে। বিভিন্ন খাদ্য সামগ্রীর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, অনেক ক্ষেত্রেই নির্ধারিত মানদণ্ড না মেনে খাবারের যোগান দিচ্ছে দেশি, বিদেশি কোম্পানিগুলো।

পনির, সরষের তেল, চাপাতা ও ফলমূলের নমুনায় ভেজাল ধরা পড়েছে। এই ভেজাল সামগ্রীগুলি নিয়মিত খেলে লিভার, কিডনি ও হৃদরোগের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের রো ম্যাটেরিয়াল, ভেজাল মিশ্রণ, অত্যধিক পরিমাণে রাসায়নিকের ব্যবহার এবং সঠিক সংরক্ষণের অভাবে এই সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত এধরণের খাবার শরীরে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করবে এনিয়ে কোনও সন্দেহ নেই। এমনটাই দাবি, রাজ্যর প্রথমসারির খাদ্য বিশ্লেষক অনুপম গগৈয়ের।

গ্রীষ্মের এই মরশুমে বিভিন্ন ফলমূল ও শাক-সবজিকে দীর্ঘসময় সংরক্ষণ করে রাখতে এবং সতেজ দেখাতে বিভিন্ন ধরণের রাসায়নিক সামগ্রী ব্যবহার করা হয়। এই অভিযোগ কিন্তু নতুন নয় একেবারেই। একইভাবে খোলা ও প্যাকেট করা পনিরে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক। সরষের তেলে অতিমাত্রায় পাম অয়েল ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ।

এবার থেকে কোনও কিছু কেনার আগে সেই সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখুন। মেয়াদ পেরিয়ে গেছে কিনা সেটাও পরীক্ষা করুন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত কিনা সেটাও যাচাই করে দেখে নিন। বিশেষ করে সরষের তেল এবং পনির কিনতে সাবধান। পারলে এগুলো এড়িয়ে চলুন।