ভারতকে দেখুন, সুদের হার নিয়ে পরামর্শ ট্রাম্পের

36

নিউজ ডেস্ক: আমেরিকার সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বার সুদের হার বাড়ানোর ক্ষুব্ধ ট্রাম্প। এবিষয়ে টেনে এনেছেন ভারতের প্রসঙ্গ। ভারতের উদাহরণ দিয়ে ট্রাম্প বলেছেন, ভারতকে দেখুন। ওখানে সুদের হার অনেক কম আর জিডিপি সাত শতাংশ। আমাদের জিডিপি ১৪-১৫ শতাংশ, কিন্তু ২০ শতাংশ জিডিপি হওয়া উচিত ছিল। বার বার সুদের হার বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা বেদনাদায়ক।’
ট্রাম্পের মতে, ভারতের ‘নীতি’ মেনে চললে আমেরিকার জিডিপি আরও অনেক বেড়ে যেত। আমেরিকার ব্যাংকিং ব্যবস্থাকে সুদের হার কমানোর বার্তা ট্রাম্পের।
ট্রাম্পের মন্তব্য, এখানে সুদের হার খুব বেশি। আমাদের ফেডারেল রিজার্ভ রাজনৈতিক। এটাই সত্যি। যখনই আমরা কোনও ইতিবাচক পরিসংখ্যান ঘোষণা করি, ওরা সুদের হার বাড়িয়ে দেয়। ওরা রাজনৈতিক বলেই এটা করা হয়। কিন্তু এটা হওয়া উচিত নয়।
এরপরই ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ট্রাম্প বলেছেন, আমরা সুদের হার বাড়াচ্ছি, দেশকে ধ্বংস করার জন্যই এটা করছে। ভালো পরিসংখ্যান এলে সুদের হার বাড়ানো উচিত নয়। সুদ আরও কমানো উচিত। তা হলে আমাদের ৪ নয়, ১৫ থেকে ২০ শতাংশের জিডিপি হত। সেটাই হওয়া উচিত, কিন্তু হয় উল্টোটা। ট্রাম্পের মতে, ‘আমেরিকা এমন একটা দেশ, যারা অন্যান্য দেশকে সফল করে তোলে। ‌অনেক দেশ আছে যাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ বলে মনে হয় কিন্তু আসলে তা নয়। তারা সমৃদ্ধ আমাদের জন্য। এজন্যই আমেরিকায় সুদের হার সবচেয়ে কম হওয়া উচিত।