এক দশকে বন্যায় অসমে মৃত ৮৬৬

31

নিউজ ডেস্ক: গত এক দশকে বন্যায় অসমে প্রাণ হারিয়েছে ৮৬৬ জন। সবচেয়ে বেশি মৃত্যু ২০২২ সালে। আর এই এক দশকে অসমে ভূমিধসে মৃতের সংখ্যা ২৫। ২০১৬-২৫ এই সময়পর্বে অসমে সরাসরি বন্যার প্রকোপে প্রাণ হারিয়েছে ৮৪১ জন, আর ভূমিধসে ২৫। ২০২২ সালে বন্যায় মৃত্যু হয়েছিল ১৮১ জনের।
অসমে চলতি বাজেট অধিবেশনে সরকার যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ২০১৬ সালে অসমে বন্যায় মৃত৬৪, ২০১৭ সালে এই সংখ্যা অনেকটা বেড়ে গিয়ে দাঁড়ায় ১৬০, ২০১৮ সালে আবার বন্যায় মৃতের সংখ্যা কমেছে অসমে,৪৫। ২০১৯ সালে ১০১ এবং ২০২০ সালে বন্যায় অসমে মৃতের সংখ্যা ১২৪। গত দশ বছরে অসমে বন্যায় সবচেয়ে কম মৃত্যু ২০২১ সালে, মাত্র ৮।
২০২২ সালে সবচেয়ে বেশি মৃত্যু, ১৮১। ২০২৩-এ মৃতের সংখ্যা কমে দাঁড়ায় ১৮, পরের বছর অর্থাৎ ২০২৪-এ মৃত ১১ এবং ২০২৫-এ অনেকটা কমে আসে বন্যা মৃতের সংখ্যা, মাত্র ২৫।
জেলাওয়াড়ি হিসেবে মরিগাঁওয়ে বন্যায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু রয়েছে। এর পর রয়েছে যথাক্রমে কাছার, নগাঁও, বরপেটা, ডিব্রুগড়, শোণিতপুর, গোলাঘাট, দরং ও কামরূপ মেট্রো।
২০১৬-২৫ সময়পর্বে ভূমিধসে অসমে ২৫ জন মারা গেছে। ২০২০ ভূমিধসে প্রাণ হারায় ১১ জন, ২০২৫-এ ৭ জন। ২০১৬ ও ২১০১৮ সালে ভূমিধসে দুজন করে মারা গেছে। ২০১৯-এ ৮ জনের মৃত্যু ঘটে ভূমিধসে, ২০২২-এ একজন প্রাণ হারায় ভূমিধসে। ২০১৭ ও ২০২৪ সালে অসমে ভূমিধসে কেউ প্রাণ হারায়নি।
গত এক দশকে ভূমিধসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কামরূপ মেট্রোয়। এরপর রয়েছে করিমগঞ্জ, কাছার, ডিমা হাসাও, হাইলাকান্দি ও গোয়ালপাড়া।