মণিপুরে গ্রেফতার ৯ জঙ্গি

25

নিউজ ডেস্ক: মণিপুর পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের নয় জনকে গ্রফতার করেছে। মণিপুরে গোটা রাজ্য জুড়ে চলছে পুলিশ ও বাহিনীর তল্লাশি অভিযান। তাদের দাবি, বিভিন্ন জায়গায় গ্রেনেড স্থাপন এবং বেআইনি অস্ত্র মজুত করেছিল ধৃত জঙ্গিরা।
ধৃত ৯ জনের মধ্যে রয়েছে কাংলেইপাক কমিউনিস্ট পার্টির (পিওপলস ওয়ার গ্রুপ) চার সদস্য। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ইম্ফল পূর্ব জেলার বেশ কয়েকটি জায়গায় হ্যান্ড গ্রেনেড প্রতিস্থাপন করেছিল, এর মধ্যে ব্রহ্মপুর নাহাবাম বামোন লেইকেইয়ের আবাসিক এলাকাও রয়েছে। পিওপলস ওয়ার গ্রুপের ধৃত ৪ সদস্যই ইম্ফল পূর্ব জেলার বাসিন্দা। ধৃতদের বয়স ১৮-১৯ বছর।
তল্লাশি অভিযানে কাকচিং জেলার বিভিন্ন জায়গা থেকে কেসিপি (এমএফএল) সংগঠনের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এঁদের বিরুদ্ধে অভিযোগ ভয় দেখিয়ে টাকা তোলা এবং বেআইনি অস্ত্রপাচারের।
মণিপুরের পিওপলস লিবারেশন আর্মি সংগঠনের এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে ইম্ফল পূর্ব জেলার কাংলা সাঙ্গোমশাং থেকে। এ ছাড়া বিষ্ণপুর জেলার মৈরাং খৌরু মায়াই লেইরাক থেকে গ্রেফতার করা হয়েছে আরেক কেসিপি-পিডব্লুজি সদস্যকে।