নিইজ ডেস্ক: ১৭ মে, রবিবার JEE অ্যাডভান্সড পরীক্ষা। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-র উপর এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে । দু’টি শিফ্টে পরীক্ষাটি হবে। প্রথম পেপারের পরীক্ষার সময় সকাল ৯টা থেকে বেলা ১২টা। দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে সাড়ে ৫টা পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রগুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে।
JEE অ্যাডভান্সড ২০২৬: গাইডলাইনস
- পরীক্ষার্থীদের নিজেদের সঙ্গে একটি বৈধ পরিচয় পত্র সহ অ্যাডমিট কার্ডের একটি প্রিন্টেড কপি রাখা বাধ্যতামূলক।
- যে সমস্ত পরিচয় পত্র গ্রাহ্য হবে, তার মধ্যে রয়েছে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল বা কলেজের আইডি কার্ড।
- IIT ও পরিদর্শকের তরফে সমস্ত কিছু যাচাই করে দেখার পরই পরীক্ষা হলে ঢোকার অনুমতি পাবেন পরীক্ষার্থীরা।
- সকাল ৭টা থেকে পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে। পরীক্ষার সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের।
- প্রথম পেপারের জন্য সকাল ৯টার পর ও দ্বিতীয় পেপারের জন্য দুপুর আড়াইটের পর আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।
- প্রতিটি পেপারের সময় না শেষ হওয়া পর্যন্ত হল থেকে বেরোতে পারবেন না পরীক্ষার্থীরা।
- মূল্যায়ণের জন্য দু’টি পেপারের ক্ষেত্রেই উপস্থিত থাকা বাধ্যতামূলক।
- স্বচ্ছ বোতলে পানীয় জল নিয়ে যেতে পারেন পরীক্ষার্থীরা।
JEE অ্যাডভান্সড ২০২৬: নিষেধাজ্ঞা
যে সমস্ত জিনিস পরীক্ষার্থীরা হলের মধ্যে সঙ্গে রাখতে পারবে না-
- ঘড়ি
- মোবাইল
- ব্লুটুথ ডিভাইস
- ইয়ারফোন ও মাইক্রোফোন
- পেজার ও হেল্থ ব্যান্ড
- যেকোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট
- প্রিন্টেড, খালি ও হাতে লেখা পেপার
- লগ টেবল ও রাইটিং প্যাড
- স্কেল ও রাবার
- জ্যামিতিক বক্স ও পেন্সিল বক্স
- ক্যালকুলেটর
- পেন ড্রাইভ ও ইলেকট্রনিক পেন
- স্ক্যানার ডিভাইস
- যেকোনও ধরনের ব্যাগ
- ক্যামেরা ও চশমা
এছাড়াও যে কোনও ধরনের গয়না, ব্যাজ, ধাতব কোনও কিছু পরিধানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।