জুনে মোদী-ট্রাম্প বৈঠক!

9

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত বৈঠক হতে পারে আগামী মাসে। জুন মাসে ফ্রান্সে হবে G7 সম্মেলন। মোদী-ট্রাম্প বৈঠকের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। গত বছরের ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার বৈঠক হলেও সেখানে গুরুত্বপূর্ণ কিছু উঠে আসেনি। দুই ‘দারুণ বন্ধু’ এবার বৈঠক করতে চলেছেন ফ্রান্সে, আগামী মাসে।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ইতিমধ্যে ভারতে বিভিন্ন প্রশ্ন উঠেছে। দুই রাষ্ট্রনেতার বৈঠকে কি সেসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে? অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। G7-এর স্থায়ী সদস্য না হলেও ১৫-১৭ জুনে অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নিতে ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরোঁ।

বাণিজ্য চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে আমেরিকা থেকে ভারত ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে। যা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এ ছাড়া রয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব বারবার ট্রাম্পের দাবি করা। গত বছর জুনে কানাডায় G7 সম্মেলনে দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু শেষমুহূর্তে ট্রাম্প সম্মেলন ছেড়ে চলে যান।

শুধু বাণিজ্য চুক্তি বা ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি নয়, এইসঙ্গে ভারতের ওপর চাপানো শুল্ক নিয়েও কথা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে। একইসঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারত ও আমেরিকার ভূমিকা নিয়ে সদর্থক আলোচনা হবে।