মেখলিগঞ্জ সীমান্তে BSF-BGB বচসা

23

বিপ্লব দত্ত, কোচবিহার: মেখলিগঞ্জের তিনবিঘা করিডর সীমান্তে একশন মুডে BSF ,জমি অধিগ্রহণে বাঁধা দিতে এসে পিছু হটলো BGB ও বাংলাদেশীরা।


মুখ্যমন্ত্রীর নির্দেশ মত জমি অধিগ্রহণ শুরু হয়েছে রাজ্য জুড়ে কাঁটাতারের বেড়ার জন্য। কিন্তু আজ শুক্রবার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে জিরো পয়েন্ট এ কাঁটাতার হবে। সেই মতো জিরো পয়েন্ট থেকে ৫০ ফুট পর্যন্ত জমি অধিগ্রহণ চলছে।
এনিয়ে বাংলাদেশীরা প্রথমে বাঁধা দেয়। তারপর বিজিবি এসে বিএসএফ ও সরকারি আমিনদের জমি অধিগ্রহণ এ বাঁধা দিতে থাকে। যদিও বাঁধা উপেক্ষা করেই জমি অধিগ্রহণ চলে। এই পরিস্থিতিতে সীমান্তের দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক বিকেলের দিকে পরিস্থিতি আরও অবনতি হয়। কাঁটাতরের বেড়ার পাহারায় বিএসএফ জওয়ানরা বাংলাদেশের দিকে বন্দুক তাক করে শুয়ে থাকে সীমান্তে।