Modi-Trump Meeting : ফ্রান্সে মোদী-ট্রাম্প পার্শ্ববৈঠক

31

নিউজ ডেক্স : ফ্রান্সে জি-৭ শীর্ষসম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্শ্ববৈঠক। ১৬ মাস পর মঙ্গলবার মুখোমুখি হন মোদী এবং ট্রাম্প। ২০২৫ সালের ফেব্রুয়ারির পর তাঁদের দেখা হল। দুজনের করমর্দন ও সৌজন্য বিনিময়ের ছবি দেখা গেলেও ছিল না অতীতের মতো উষ্ণ আলিঙ্গন।

দুদেশের শীর্ষনেতার পার্শবৈঠকে বাণিজ্যচুক্তি, কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ইরান ও ইউক্রেন যুদ্ধ-সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

২০২৫ সালের ফেব্রুয়ারির পর অপারেশন সিঁদুর-পরবর্তী ভারত-পাক সংঘর্ষবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি, রাশিয়ার থেকে তেল কেনা, মার্কিন শুল্কনীতি ও দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির খসড়ার মতো বিষয় নিয়ে নয়াদিল্লি-ওয়াশিংটনের ভিন্নমত শোনা গেছে

সম্প্রতি মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে কেন্দ্র করেও টানাপোড়েন তৈরি হয়েচে। তবে ইরান-আমেরিকার শান্তি সমঝোতা সামনে এসে যাওয়ায় ভারত-আমেরিকার মধ্যে সামগ্রিকভাবে নতুন করে সহযোগিতার আবহ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার ৫২তম জি-৭ শীর্ষ সম্মেলনের মঞ্চে পাশাপাশি বসেছিলেন মোদী-ট্রাম্প। শীর্ষসম্মেলনে আগত রাষ্ট্রনেতাদের ফোটোসেশনের সময় মোদীর পাশে ছিলেন আয়োজক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

সোমবার থেকে ফ্রান্সে তিন দিনের জি-৭ শীর্ষসম্মেলন শুরু হয়েছে। ভারত জি-৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে বেশ কয়েক বছর ধরেই এই সম্মেলনে যোগ দিচ্ছে।