৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে অসমে, দাবি অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার। আসন্ন বাজেটের আগে গুয়াহাটিতে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আন্ত্রেপ্রেনিউয়ার, শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী।

অসম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছেন যে ২০১৫-১৫ থেকে ২০২৪-২৫ সময়পর্বে রাজ্যের আর্থিক রূপান্তর ঘটেছে, জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদি পদক্ষেপ, যার ফলে উন্নয়ন প্রত্যক্ষ করা যাচ্ছে। দিলীপ শইকিয়ার দাবি, ভারতের আর্থিকভাবে অগ্রগণ্য রাজ্য হতে চলেছে অসময
অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বলেছেন যে সরকারের লক্ষ্য জনগণ-কেন্দ্রিক এবং বিকাশ-কেন্দ্রিক বাজেট তৈরি করা যা সমাজের সর্বস্তরের মানুষের চাহিদা পূরণ করবে। জয়ন্ত মল্লবরুয়া জানিয়েছেন যে বর্তমান সরকারের আমলে বাজেট বরাদ্দের ৯০ শতাংশ অর্থ খরচে হয়েছে সব ক্ষেত্রে।
জাতীয় স্তরে অসমের ক্রমবর্ধমান গুরুত্ব উল্লেখ করে জয়ন্ত মল্লবরুয়া বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকারের থেকে অনেক বেশি গুরুত্ব পেয়েছে অসম। শুধু অসমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছে অন্যূন ৩৫ বার। যা অসমের কৌশলগত অবস্থান এবং উন্নয়নের গুরুত্ব নিশ্চিত করে।
জয়ন্ত মল্লবরুয়া বলেন, একসময় অসমে ১-২ কোটি টাকা বিনিয়োগ আনতে কষ্ট হত, কিন্তু এখন অসমে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বিভিন্ন শিল্পপতির কাছ থেকে।
এইসঙ্গে তিনি বলেন, জাগিরোডে সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন হয়েছে। এইসঙ্গে আরও দুটি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরি হবে অসমে যা ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য শিল্পের জন্য অসমকে লগ্নিকারীদের অন্যতম গন্তব্য করে তুলবে।