দুর্নীতির অভিযোগ উঠতেই পদত্যাগ শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের সচিবের

6

নিউজ ডেস্ক: রামমন্দিরে প্রণামী ও অলংকার তছরুপের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে উত্তর প্রদেশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। সিটের রিপোর্ট প্রকাশ্যে আসতেই শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালন চম্পক রাই। একইসঙ্গে পদত্যাগ করেছেন ট্রাস্টের আরেক সদস্য অনিল মিশ্র।


দিন কয়েক আগে বিরোধী রাজনৈতিক মহল প্রথম অভিযোগ করে যে রামমন্দিরে আসা অনুদানের অর্থে অনিয়ম হচ্ছে। এরপর সমাজমাধ্যম ও জনপরিসরে বিষয়টি গুরুত্ব পেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী সিট গঠন করে তদন্তের ভার দেন। সিট প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পরেই সরকারিভাবে এফআইআর দায়ের করা হয়।


অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগের তদন্তে ১৫ দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সিটের রিপোর্ট আসার পরই অনুদান চুরির অভিযোগে আটজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। ইতিমধ্যে তার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। রামমন্দিরে চুরির ঘটনায় দেশ জুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
সিটের রিপোর্টে অভিযুক্তদের মধ্যে ছয়জন মন্দিরের নগদ অনুদান গোনার কাজে যুক্ত ছিলেন। সিটের দাবি, সিসিটিভি ফুটেজে অনুদানের অর্থ ও মূল্যবান সামগ্রী আত্মসাতের প্রমাণ আছে। ধৃত দুজন হলেন অনুকল্প মিশ্র ও লবকুশ মিশ্র। এ ছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের ঘনিষ্ঠ ও প্রধান সহযোগী রমাশঙ্কর যাদব ওরফে তিন্নু যাদব। তিনি চম্পত রাইয়ের গাড়ি চালক ছিলেন।


শ্রীরাম জন্মভূমি ট্রাস্টে দুর্নীতির অভিযোগে যাঁদের নাম অভিযুক্ত হিসাবে রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রামশঙ্কর যাদব ওরফে তিন্নু, লবকুশ মিশ্র এবং অনুকল্প মিশ্র।


প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রায় ৭ থেকে ৭.৫ কোটি টাকা পর্যন্ত অনুদানের হিসাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে টাকার অঙ্ক বাড়তে পারে বলে তদন্তকারীদের অনুমান।


সিটের রিপোর্টে ১৭কে জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ছাড়াও দেড়শোর কাছাকাছি মন্দিরের সঙ্গে যুক্ত সেবাদারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
চুরির ঘটনা সামনে আসতেই রাজনৈতিক ময়দানে তোলপাড়। বিভিন্ন বিরোধী দল তদন্তের স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবি তুলেছে। অন্যদিকে, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে রাজনৈতিক সিদ্ধান্তে না পৌঁছনোর আহ্বানও জানানো হয়েছে।