নির্যাতিতার CCTV ফুটেজ প্রকাশ্যে, আরও এক ব্যক্তির গলায় দড়ি দেওয়া দেহ উদ্ধার ওই পুকুর থেকে

46

নিউজ ডেস্ক: নির্যাতিতা নাবালিকা ঘটনার দিন রাস্তা দিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তিকে সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে বলে দাবি।
বারুইপুর বাজার সংলগ্ন এলাকার এই ফুটেজ দেখে প্রভাসকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট ধৃত ৩।
এদিকে, বারুইপুরে নাবলিকা খুনে প্রশাসনের সিট গঠন। SIT-এ আছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। বারুইপুরের SDPO অভিষেক রঞ্জন, কোর্ট অফিসার জয়ন্ত দাস, রনি সরকার, বারুইপুর এসওজি- সৌমেন দাস
জয়ন্ত পোদ্দার, বারুইপুরের আইসি দিগন্ত মণ্ডল এবং ঘটনার তদন্তকারী অফিসার।
দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুরে নির্যাতিতার দেহ যে পুকুরে থেকে উদ্ধার হয় সোমবার সেই পুকুর থেকে আরও এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃত দেহের গলায় দড়ি জড়ানো ছিল। মৃত দেহের চোখে ক্ষত। মৃত দেহের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
অন্যদিকে, বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শমিক লাহিড়ী সহ সিপিএমের একটি প্রতিনিধি দল। এলাকায় সোমবার সকাল থেকে যথেষ্ট পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। জাস্টিস ফর বারুইপুর দাবি উঠেছে।