আগামী দুবছর রাজনীতি নয়, অসমের উন্নয়ন: হিমন্ত বিশ্ব শর্মা

34

নিউজ ডেস্ক: আগামী দুবছর শুধুই অসমের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে সরকার, ২০২৮ সালের আগে রাজনীতির কোনও কথা নয়, মত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।
হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ১২৬ আসনের ভেতরে মানুষ আমাদের জিতিয়েছে ১০২ কেন্দ্রে। আমাদের ওপর মানুষের আস্থা বিপুল। এখন আমাদের কাজ তাদের আস্থা ফেরত দেওয়া আর সেটা একমাত্র হতে পারে মানুষের জন্য করা। প্রথম দুবছর আমাদের প্রথম লক্ষ্য উন্নয়ন। ২০২৮ থেকে আমরা হয়তো ফের রাজনীতিতে ফিরে যাব।
অসম বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে। বাজেট পেশ হবে ১০ জুলাই। সেপ্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমাদের নির্বাচনী সঙ্কল্পপত্রে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলি পূরণের চেষ্টা থাকবে বাজেটে। আমাদের ইশতেহারের ওপর ভিত্তি করেই আগামী পাঁচ বছরে সরকারের কী কী কাজে গুরুত্ব দেবে সেটা প্রতিফলিত হবে বাজেটে। হিমন্তর মতে, বাজেটে গুরুত্ব দেওয়া হবে কৃষি, শিল্প, ছোট ও মাঝারি শিল্প, স্বনির্ভর গোষ্ঠী, কাজের সুযোগ সৃষ্টি এবং পুনর্নবীকরণ শক্তি প্রভৃতি বিষয়ে।
এরপর আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমরা যে ভিত্তি স্থাপন করেছি তাতে আগামী ২৫ বছর অসমে বিজেপি অপরাজিত থাকবে।