কলকাতায় মিছিলে উত্তেজনার ঘটনায় গ্রেফতার আরো ২, ধৃতদের নিয়ে ধর্মতলায় পুনর্নির্মাণ করছে পুলিশ

26

পৃথা দাশগুপ্ত,কতকাতা: নিটকান্ডে কলকাতায় আয়োজিত মিছিলে অশান্তির ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে ১৬। গার্ডেনরিচ এবং পার্ক সার্কাস এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন মিছিলে হামলা এবং সাংবাদিক নিগ্রহের অভিযোগ রয়েছে এই দুই ধৃতের বিরুদ্ধে। ৭০ জন যাদের চিহ্নিত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ৫ জনকে ঘটনার পুনর্নির্মাণের জন্য ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে নিয়ে যাওয়া হয়। পুলিশের সঙ্গে খালি পায়ে, হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁদের।

নিট কান্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শুক্রবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল ৮টি ছাত্র সংগঠন। এ ছাড়া, সিজেপি-র তরফেও জমায়েতের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু তাঁদের কাছে সিজেপি-র কোনো ব্যানার ছিল না। অভিযোগ, মিছিল থেকে সাংবাদিকদের হেনস্থা করা হয়। জুতো, জলের বোতল এবং ইট ছুঁড়ে মারা হয় পুলিশকে। হেয়ার স্ট্রিট এবং এন্টালি থানা মিলে মোট সাতটি মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পার্ক সার্কাসের কড়েয়া এলাকা থেকে গ্রেফতার ওয়াকার আজম নামের ৩৫ বছর বয়সি এক যুবক। এ ছাড়া, গার্ডেনরিচ থেকে গ্রেফতার নাদিয়াল থানা এলাকার বাসিন্দা ৩২ বছর বয়সি জাভেদ আখতারকেও। মিছিলে অশান্তি এবং ভাঙচুরের ঘটনার সঙ্গে তাঁরা যুক্ত ছিলেন বলে অভিযোগ।

মমুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, ‘‘গুন্ডাদমন আইনে এমন ব্যবস্থা নেব, যাতে এক দিন নয়, গুন্ডাদের তিন পুরুষ মনে রাখবে।’’ মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পর ধরপাকড় আরও বেড়েছে।