সাময়িক স্বস্তি অতীন ঘোষের ।রাজ্যের আবেদনে আজ হল না মামলার শুনানি

23

পৃথা দাশগুপ্ত,কলকাতা: তৃণমূল নেতা অতীন ঘোষের আগাম জামিনের আবেদনের মামলায় সাময়িক স্বস্তি অতীন ঘোষের।
তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের মামলা বিচারাধীন থাকাকালীন যেন তাঁকে গ্রেফতার না-করা হয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যকে নিশ্চিত করতে হবে আগামীকাল পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। একটি মামলায় অতীন ঘোষের আগাম জামিনের আবেদনের শুনানি ছিল আজ।‌ মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা । রাজ্যের ওপর ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি প্রশ্ন করেন‌, কেন রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই গ্রেফতার করা হচ্ছে ??

শুনানি পিছিয়ে যাওয়ার পরেই গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে রাজ্যকে সতর্ক করে আদালত। বিচারপতির নির্দেশ, মামলা বিচারাধীন অবস্থায় গ্রেফতার করা যাবে না কাউকে।

রাজ্যেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ‘‘মামলাকারীকে গ্রেফতার করবেন না। অনেক ঘটনায় দেখছি, আপনারা গ্রেফতার করে নেন। রক্ষাকবচের মেয়াদ শেষ হলে এক দিনের মধ্যে গ্রেফতার করে নেওয়া হচ্ছে।’’

রাজ্যের আইনজীবী বলেন, পরিস্থিতি বিবেচনা করেই পুলিশ পদক্ষেপ করে থাকে। তবে কোনও মামলা বিচারাধীন থাকলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। পুলিশকে তা জানিয়ে দেওয়া হবে।

অন্য একটি মামলার প্রসঙ্গ তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘‘রক্ষাকবচের মেয়াদ শেষ হলেই দুমদাম গ্রেফতার করা হচ্ছে কেন ? পুলিশ কি আদালতের উপর আস্থা রাখতে পারছে না?’’

রাজ্যের আইনজীবী জানান, বিচারাধীন এবং অন্তর্বর্তী নির্দেশ থাকলে সেই মামলায় কড়া পদক্ষেপ যাতে না করা হয়, পুলিশকে তা নিশ্চিত করতে বলা হবে।

কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে জমি সংক্রান্ত বেনিয়মের অভিযোগ। বিধাননগর উত্তর থানার তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ এর জন্য অতীন ঘোষ এবং তাঁর মেয়ে প্রিয়দর্শনী ঘোষকে তলব করলে আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। আজ কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।‌