যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড,মৃত ৫,নিখোঁজ ৪১

35

নিউজ ডেস্ক:রবিবার ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফেরিটিতে মোট নাবিকসহ ২৭১ জন যাত্রী ছিলেন বলে জানাযায়। যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ ৪১ জন।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি) জানিয়েছে, পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে রওনা হয় যাত্রীবাহী ফেরিটি। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, আগুনে দাউদাউ করে জ্বলতে থাকা ফেরির সামনের অংশে প্রাণ বাঁচাতে যাত্রীরা হুড়োহুড়ি করে জড়ো হচ্ছেন।

মাদুরা দ্বীপটি জাভা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের অদূরে অবস্থিত। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।