অভিষেকের বিদেশযাত্রা সংক্রান্ত মামলা বুধেই শুনবে কলকাতা হাইকোর্ট

15

পৃথা দাশগুপ্ত,কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয়। বিচারপতি নির্দেশ এক সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে কলকাতা হাইকোর্টকে।‌ তাই বুধবার‌ই সেই মামলা করবে কলকাতা হাইকোর্ট। মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে বিচারাধীন।

বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট বলেছে সাতদিনের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে। তাই বুধবার একেবারে শুরুতেই এই মামলার শুনানি করতে চায় এই আদালত। তার আগে দু’পক্ষের যদি কিছু বলার থাকে, তাই আইনজীবীদের হাজির থাকা দরকার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার যে আর্জি, তা প্রাথমিক ভাবে নাকচ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পরামর্শ ছিল, আপাতত কলকাতার এস এস কে এম হাসপাতালে যেন ডায়মন্ড হারবারের সাংসদ চোখের চিকিৎসা করান।

এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি । সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি করে সিদ্ধান্ত নিতে হবে। তাই বুধবার‌ই সেই মামলা করবে কলকাতা হাইকোর্ট।