কলকাতায় থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, খতিয়ে দেখলেন থানার পরিকাঠামো

45

পৃথা দাশগুপ্ত,কলকাতা: কলকাতার আইনশৃঙ্খলা ব্যবস্থা ও জরুরি পরিষেবার পরিকাঠামো সরেজমিনে দেখতে ময়দানে মুখ্যমন্ত্রী। আজ হঠাৎ করেই তিনি শহরের একাধিক গুরুত্বপূর্ণ থানা পরিদর্শনে যান। তালিকায় ছিল পোর্ট ডিভিশনের অন্তর্ভুক্ত ওয়াটগঞ্জ থানা ও একবালপুর থানা। এর পরে তিনি লালবাজারে হয়ে সরাসরি পৌঁছে যান মির্জা গালিব স্ট্রিটের ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টারে।

থানাগুলিতে মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানে কী পরিকাঠামো রয়েছে, সেটাও দেখেন তিনি। ডেস্কে বসে থানার কর্মীদের সঙ্গে কথা বলা ও রেজিস্ট্রার খাতাও দেখেন।

সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানাতে মহিলারা কোথায় অভিযোগ নথিভুক্ত করবেন , তার অনুসন্ধান অফিস কোথায়, কী *ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় গিয়ে ওসিদের সঙ্গে কথা বলেন তিনি। এর পরে তিনি যান লালবাজারে, কলকাতা পুলিশের সদর দপ্তরে। সেখানে গিয়ে কলকাতার সিপির সঙ্গেও কথা বলেন। শেষে মির্জা গালিব স্ট্রিটে ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার পরিদর্শন। দমকলের পরিকাঠামো, গাড়ি ও কর্মী সংখ্যা নিয়ে খোঁজ নেন।
তিনি ফায়ার ব্রিগেডের বর্তমান পরিকাঠামো, আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত থাকা গাড়ির সংখ্যা এবং মোট কর্মীর উপস্থিতি সংক্রান্ত বিস্তারিত খোঁজ নেন।