শিবসাগরে বন্যাত্রাণে হাগ্রামা মহিলারি

40

নিউজ ডেস্ক: উজান অসমের বন্যার্তদের পাশে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান হাগ্রামা মহিলারি। বৃহস্পতিবার শিবসাগরের বিভিন্ন এলাকায় ১০৪ সদস্যের বন্যাত্রাণ দল নিয়ে ঘুরেছেন হাগ্রামা। তাঁর সঙ্গে ছিলেন অসমের বিধায়ক অরূপকুমার দে এবং শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। হাগ্রামাকে বন্যাবিধ্বস্ত এলাকায় নিয়ে যান রাইজর দলের বিধায়ক অখিল। বিটিসি প্রতিনিধিরা কয়েক হাজার বিছানার চাদর, মশারি, হাইজিন কিট এবং অন্যান্য অত্যাবশ্যক সামগ্রী দান করে বন্যার্তদের।
হাগ্রামা মহিলারিকে ধন্যবাদ জানিয়ে অখিল গগৈ বলেন, কোকরাঝাড় থেকে বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি নিজে এসে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। তাঁকে শিবসাগরের মানুষের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ। শিবসাগর শহর সম্পূর্ণ ডুবে গেছে। এই সময়ে হাগ্রামা মহিলারি ও তাঁর দল এসে ত্রাণসামগ্রী দিয়েছেন, বন্যার্তদের অশেষ উপকার হবে। চলতি বিপর্যয়ে হাগ্রামার শিবসাগরে আগমন ঐক্য, সম্প্রীতির উদাহরণ, বলেন অখিল গগৈ।