নেহার গায়ে ছেটানো হল কালি এসবে কিছু এসে যায় না: নেহা বরা

59

নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রবিক্ষোভ সমর্থন করতে মিছিল করছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভানেত্রী নেহা বরা। সেসময় তাঁর মুখে-ঘাড়ে কালি ছেটানো হয়েছে। নেহার মুখ, গলা এবং জামায় কালি ভরে যায়। সেই অবস্থাতেই মিছিল ও পরে ভাষণ পেশ করেন নেহা বরা।
বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে রাঁচির ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আইসা সভানেত্রী নেহা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমার ওপর কালি ছিটিয়েছে আরএসএস কর্মী অমরনাথ পান্ডে। ও হাজারিাগে থাকে, হিন্দি অনার্স পড়ছে বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওকে প্রতিবাদকারীরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে এভাবে পড়ুয়াদের আটকানো যাবে না। দিল্লিতে যন্তর মন্তরে আমাদের ওপর পেরেক লাগানো লাঠি, কাঁদানো গ্যাস, ছররা গুলি চালানো হয়েছে। তারপরও আমরা পিছিয়ে যায়নি, এ তো সামান্য কালি!
বীরসা মুন্ডা স্টেডিয়ামে ধর্নামঞ্চ থেকে নেহা বলেছেন, বিজেপি এবং আরএসএস গুন্ডাবাহিনী তাঁকে লক্ষ করে কালি ছুড়েছে। গুন্ডাবাহিনী শুধু আমাকে নয়, অন্তত ২০ মহিলা আন্দোলনকারীর গায়ে কালি দিয়েছে। ওদের কাছে কালি হল অন্যদের অপদস্থ করার হাতিয়ার, তবে আমরা এই কালি দিয়েই ভবিষ্যৎ লিখব।
দিল্লিতে যন্তর মন্তরে অবস্থানমঞ্চে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে লক্ষ করেও কালি ছোড়ার অভিযোগ উঠেছিল। ঝাড়খণ্ডের পিএসসি এবং এসএসসি-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। গত ৫ জুলাই ঝাড়খণ্ডের পিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলপ্রকাশ হয়। তার পর থেকেই অনিয়মের অভিযোগ উঠে আসতে শুরু করে। চাকরির পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা এবং সরকারের জবাবদিহি দাবি করতে থাকে পড়ুয়ারা। দিল্লির যন্তর মন্তরে ২৩ দিন অনশন করেছিলেন নেহা। রাঁচিতে অনশনকারী পড়ুয়াদের তিনি বলেন, ‘বন্ধুরা যখন অনশন করে, তখন তাঁদের কী পরিমাণ শারীরিক কষ্ট হয়, তা বুঝি।