ঝাড়খণ্ডে পড়ুয়াদের বিধানসভা অভিযান, আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি

3

নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডে পড়ুয়াদের বিধানসভা অভিযানে দফায় দফায় উত্তেজনা। আটক করা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে এসে বিক্ষোভ যোগ দেন অনশনকারী দেবেন্দ্র নাথ মাহাতো। নয়দিন অনশন করার পর শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


রবিবার আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে রাঁচিতে সরকারপক্ষের বৈঠক ভেস্তে যায়। ফের পড়ুয়াদের বৈঠকে বসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার। পড়ুয়ারা এখনও পরীক্ষা দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবিতে অনড়। সরকারের পক্ষে বলা হয়েছে যে, সিআইডি নয়, ইডিকে দিয়ে তদন্ত হবে। হেমন্ত সোরেন বলেছেন, পড়ুয়াদের ৯৮ শতাংশ দাবিই পূরণ করা হয়েছে। তিনটি পরীক্ষাও বাতিল করা হয়েছে।


বর্তমানে পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্ত করছে ঝাড়খণ্ডের সিআইডিপাবলিক সার্ভিস কমিশনের তিন আধিকারিক অজিতা ভট্টাচার্য, জামাল আহমেদ এবং অনিমা হাঁসদা ইস্তফা দিয়েছেন। ঝাড়খণ্ড সরকার এই মামলার বিচারের জন্য একটি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে বলে ঘোষণা করেছে।