সংসদে বিবৃতি দিতে প্রস্তুত অমিত শাহ

29

নিউজ ডেস্ক: ২০ জুলাই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আর সেদিনই ককরোচ জনতা পার্টির সংসদ চলো অভিযান হয়েছিল। যেখানে ছররা গলি, পেরেক লাগানো লাঠি, পুলিশের উর্দি ছাড়া ব্যক্তিদের ছাত্রদের নির্বিচারে লাঠি চালানোর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করেছিল বিরোধীরা। সোমবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু লোকসভায় বলেছেন, পড়ুয়াদের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার। রাহুল গান্ধী সহ বিরোধীরা যেসব প্রশ্ন করেছেন, তার জবাব দিতেও প্রস্তুত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কিরেন রিজিজু এটা বলেননি কবে এবং কখন অমিত শাহ বিবৃতি দেবেন।
১৩ আগস্ট সংসদে বাদল অধিবেশন শেষ হচ্ছে। এর মধ্যে সরকার চাইছে বিদেশি মুদ্রা সংশোধনী আইন পাস করাতে। তার আগে সংসদে সুষ্ঠু আলোচনার পরিসর গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। অচলাবস্থা কাটাতে গত বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দেখা করেছেন স্পিকারের সঙ্গে।
সোমবার সকালে লোকসভায় অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্পিকার ওম বিড়লা। তিনি বিরোধীদের কাছে অনুরোধ করছেন, সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পরিস্থিতি তৈরি হোক লোকসভায়। তাঁর কথায়, সাধারণ মানুষের সমস্যার কথা যেন সংসদের বাইরে না থাকে। গণতন্ত্রের খাতিরে, সাধারণ মানুষের খাতিরে দয়া করে সহযোগিতা করুন। অধিবেশন সচল রাখুন।
এদিকে, অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, শেষপর্যন্ত বিবৃতি দিতে রাজি হয়েছেন অমিত শাহ, এটা খুবই ভালো কথা। কিন্তু রামমন্দিরে চাঁদা চুরি নিয়ে আমরা আলোচনা চাই। সেটা এড়িয়ে গেলে চলবে না।
রামমন্দিরে চাঁদা চুরি ইস্যুতে আলোচনার দাবিতে অনড় সমাজবাদী পার্টি। আর কংগ্রেসের দাবি ছাত্রবিক্ষোভে পুলিশি বর্বরতা নিয়ে অমিত শাহর বিবৃতি। বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব উসকে দিতে কিরেন রিজুজু বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের বিষয়ে আলোচনা করতে ও বিবৃতি দিতে প্রস্তুত। এবার কংগ্রেস ও সমাজবাদী পার্টি নিজেরা ঠিক করুক ওরা কী করবে।