শিলংয়ে আটকে রূপহীহাটের যুবকরা

50

নিউজ ডেস্ক: শিলংয়ে হিংসার জেরে অসমের রূপহীহাটের একদল যুবক আটকে পড়েছেন মেঘালয়ে। চিকিৎসার প্রয়োজনে তাঁরা গিয়েছিলেন শিলংয়ে। কিন্তু বুধবার খাসি ছাত্র সংগঠনের বিক্ষোভে চরম অশান্ত হয়ে ওঠে শিলং। পোড়ানো হয় অন্তত ৩১টি গাড়ি, ভাঙচুর করা হয় দোকান, আহত হন হয়েছে অসমের এক পরিবার।
পরিস্থিতি এমন আকার ধারণ করেছে যে শিলং থেকে গুয়াহাটিগামী সব বাণিজ্যিক গাড়ি বন্ধ, উলটোদিকে গুয়াহাটি থেকে শিলংগামী গাড়িও বন্ধ করা হয়েছে। স্বাভাবিকভাবেই শিলংয়ে থাকা রূপহীহাটের যুবকরা ফিরতে পারছেন না। আটকে পড়া এক যুবক বলেছেন, হোটেল থেকে বেরোতে পারছি না, নিরাপত্তার অভাব বোধ করছি।
সমাজমাধ্যমে রূপহীহাটের যুবকরা ভিডিয়ো পোস্ট করেছেন সাহায্যের আবেদন জানিয়ে। বর্তমানের অশান্ত পরিস্থিতিতে হোটেলের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও শুক্রবার অসম পুলিশের পক্ষ থেকে দুটি হেল্পলাইন জারি করা হয়েছে। দুটি নম্বর দেওয়া হয়েছে – ৯১৮১০১৪৮৮৮, ০৩৬১-২৩৮১৫১১। পুলিশের পক্ষে বলা হয়েছে, অসমের কোনও বাসিন্দা কিংবা গাড়ি যদি মেঘালয়ে আটকে থাকে তাহলে এই দুটি নম্বরে যোগাযোগ করলে অসম পুলিশ ব্যবস্থা করবে তাদের ফিরিয়ে আনার।