টালিগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে ধুন্ধুমার,কলকাতা হাইকোর্টের মামলার রায় চলে আসাতে ভাঙার কাজ শুরু করা যায়নি
পৃথা দাশগুপ্ত,কলকাতা:রবিবাসরীয় সকালে বুলডোজার নামে টালিগঞ্জ এলাকায়। অভিযোগ, বেআইনি নির্মান। সকাল থেকে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী , দফায় দফায় উত্তেজনা। অভিযোগ, যে বেআইনি নির্মান ঘিরে উত্তেজনা সেই ভবনটি ওয়াকফ সম্পত্তিতে তৈরী এবং তৃণমূলের পার্টি অফিস ছিল। তবে স্থানীয়দের দাবি, দেওয়ালে ছবি আকা থাকলেই তা পার্টি অফিস হয়ে যায় না।
টালিগঞ্জের সাহেববাগান এলাকা। অভিযোগ একাধিক অবৈধ নির্মাণ। পুরনিগম নোটিস দিয়ে জানিয়েছে, বাড়িটি তৈরির কোনও আইনি ছাড়পত্র নেই। বাড়িটি ছাড়ার জন্য নোটিস দেওয়া হয়। তারপরই আজ সকালেই সেখানে বুলডোজার নামে।
তৃণমূল নেতা কুমার সাহা এই ভবনটি তৈরী করে ওই বাড়িতে পার্টি অফিস করে ছিল। যদিও তা মানছেন না স্থানীয়দের একাংশ।
পুুরসভার দাবি , এই ভবনের নির্মাণের কোনও প্ল্যান নেই। তাই সেটি ভাঙা হবে। সঙ্গে সঙ্গে হাই কোর্টে মামলা দায়ের করা হয়। আজ রবিবার কোর্ট ছুটি। জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী কোর্ট বসিয়ে এই অবৈধ নির্মান ভাঙার ওপর স্থগিতাদেশ দেন।
বাড়িতে বসবাসকারীরা বলেন, “নির্বাচনের সময় হয়ত ছবি আকা হয়েছে। তাতেই ওটা পার্টি অফিস হয়ে গেল। আমার বাবা-দাদা ছিলেন। আগে নোটিস দেওয়া হয়নি এখন কেন।”
যদিও কলকাতা হাইকোর্টের মামলার রায় চলে আসাতে ভাঙার কাজ শুরু করা যায়নি।
পুরসভা ও মামলাকারীদের বক্তব্য শুনে বিচারপতি অর্ন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছেন। নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে মামলাটি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়িটি ভাঙা যাওয়া যাবে না বলে নির্দেশ।