নিউজ ডেস্ক: আগুনে ঝলসে ৩ সদ্যোজাতের মৃত্যু! মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালের ঘটনা। সোমবার ভোররাতে হঠাৎ আগুন লাগে হাসপাতালের NICU-তে। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু, ততক্ষণে প্রাণ হারায় তিন সদ্যোজাত।
হাসপাতাল সূত্রে খবর, NICU-তে থাকা একটি ভেন্টিলেটরে আচমকা বিস্ফোরণ হয়, আর তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ওই সময় NICU-তে ছিল মোট ৩৯ সদ্যোজাত শিশু। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে। একে একে শিশুদের NICU থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়।

আগুন ও ধোঁয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন শিশু। শেষপর্যন্ত তিন শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে ভেন্টিলেটর থেকে আগুনের সূত্রপাত হল, কোনও ত্রুটি ছিল কি না সবটাই খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দেখুন ভিডিও-