বিশ্বকর্মা পুজো করবে বামেরা, অনুমতি মিলল কলকাতা হাইকোর্টের

27

পৃথা দাশগুপ্ত,কলকাতা:কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিশ্বকর্মা পুজো করবে বামেরা। সিটুকে হলদিয়া রিফাইনারিতে বিশ্বকর্মা পুজো করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের কাছে বিশ্বকর্মা পুজোর অনুমতি চাইলে পুলিশ প্রথমে অনুমতি দেয়নি। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বামেরা।

১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার আই ও সি গেটের সামনে বিশ্বকর্মা পুজোর অনুমতি চেয়েছিল সিটু। দাবি, হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বামেদের অনুমতি দিলেও রাজ্য সরকার অনুমতি দেয়নি। সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তাঁরা।

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “এটাই রাজ্য সরকারের দ্বিচারিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলেছেন যাতে বামেরা নবান্নে গিয়ে পুষ্পাঞ্জলি দেয়। অন্যদিকে, হলদিয়াতে শুভেন্দু অধিকারীর পুলিশ অনুমতি দিচ্ছে না।‌ কারণ এই পুজো করবে সিটু। ধর্ম পালন সাংবিধানিক অধিকার”

বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা শুনে আইসিকে নির্দেশ দেন ২৪ ঘণ্টার মধ্যে পুজো অনুমতি দিতে হবে।

আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই তিনি বামেদের বিশ্বকর্মা পুজো করার অনুমতি দিয়েছেন।