তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ পুলিশকর্মী

43

নিউজ ডেস্ক: তোলাবাজির অভিযোগে অসমের শ্রীভূমি জেলার পাথারকান্দিতে গ্রেফতার দুই পুলিশকর্মী। আরও এক সাব ইনস্পেক্টর পলাতক। তাঁদের বিরুদ্ধে ১৪ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর পাথরকান্দি রেলওয়ে স্টেশন থেকে এক ব্যবসায়ীকে পুলিশের গাড়িতে করে চাঁদখিরা এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁর কাছ থেকে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়।
তদন্তের সময় পাথরকান্দি থানায় কর্মরত একজন সাব-ইন্সপেক্টরসহ দুই পুলিশ কর্মীর নাম উঠে আসে। এরপর ল্যান্সনায়েক আনোয়ার হোসেন ও কনস্টেবল সজল শুক্লবৈদ্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই কর্মীর বাসভবনে তল্লাশি চালিয়ে মোট ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
এদিকে, অভিযুক্ত সাব-ইন্সপেক্টর এম. নাংথাইবা সিং বর্তমানে পলাতক। পুলিশ তাঁকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে।
এই ঘটনায় শ্রীভূমি জেলায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।