অভিষেকের ক্যামাক স্ট্রীটের মামলা কলকাতা হাইকোর্ট ফেরালো নিম্ন আদালতে

18

পৃথা দাশগুপ্ত, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস খালি করতে বলে ২৫ অগস্ট যে নোটিস দিয়েছিল সম্পত্তির মালিক, সেই মামলা নিম্ন আদালতেই ফেরত পাঠাল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সন্দীপ কুমার দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই আবেদন দ্রুত শুনানি করতে হবে নিম্ন আদালতে।

আদালতের পর্যবেক্ষণ, এই বিষয়ে নিম্ন আদালত শুনানি করে বিস্তারিত সিদ্ধান্ত নেবে। তবে নিম্ন আদালতকে অযথা দেরি না করে সেটাও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এর আগে সিটি সিভিল কোর্টের বিচারপতি সুধীর কুমার নির্দেশে জানিয়েছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সম্পত্তিতে স্টেটাস রাখতে হবে।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সন্দীপ কুমার দে’র ডিভিশন বেঞ্চের নির্দেশ , পুজোর ছুটির ১৫ দিনের মধ্যে সম্পত্তি খালি করার যে নোটিস দেওয়া হয়েছে তার নিষ্পত্তি করতে হবে। কোনও রকম পক্ষপাত না করে দ্রুত সব পক্ষের বক্তব্য শুনে মামলার চুড়ান্ত নিষ্পত্তি করতে হবে ।

পুজার ছুটির পরে আদালতের কাজকর্ম স্বাভাবিক হলে ১৫ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে।