পুরসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

33

পৃথা দাশগুপ্ত,কলকাতা: দুর্গাপুজোর পরেই কলকাতা, হাওড়া-সহ ৭টা পুরভোট। জেলা শাসকদের সঙ্গে বৈঠকের পর আগামী পুরভোট নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনা করেছে রাজ্য নির্বাচন কমিশন।

আজ সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। তারপরই সাংবাদিক বৈঠক করে জানানো হঢয়, পুজোর পরই অক্টোবরের শেষে পুরভোটের নোটিফিকেশন জারি হবে।

রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তর সঙ্গে বৈঠকে ছিলেন হাওড়া, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, কালিম্পং, ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকরা। ভোটকর্মী, গণনাকেন্দ্র ও ইভিএম বন্টন নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। আগামী সপ্তাহ থেকে জেলায় জেলায় পাঠানো শুরু হবে ইভিএম।‌ আসন সংরক্ষণের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হবে ৬ অক্টোবর।

অক্টোবরের শেষে নোটিফিকেশন জারি করার সম্ভাবনা।‌ কলকাতা পুরনিগম ও হাওড়া পুরনিগমের আইন সংশোধনের কাজ সম্পূর্ণ।‌ পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, ধূপগুড়ি, হলদিয়া ও ঝাড়গ্রাম পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজও শেষ হয়েছে। আসন সংরক্ষণের প্রক্রিয়া চলছে। কলকাতা ও হাওড়া পুরনিগমের ক্ষেত্রে ৭ অক্টোবর এবং অন্যান্য পুরসভার ক্ষেত্রে ৬ অক্টোবর ফর্ম বি- প্রকাশের জন্য নির্ধারিত হয়েছে।

প্রথম দফায় কলকাতা, হাওড়া, বালি, কালিম্পং, কার্শিয়াং, ধূপগুড়ি এবং হলদিয়া পুরসভায় ভোটের সম্ভাবনা । আইন অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে পরামর্শের পর চূড়ান্ত সিদ্ধান্ত ও ভোটের সময়সূচি ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন।