পৃথা দাশগুপ্ত: দুর্গা মা-কে বিদায় দেওয়ার পরই লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মীপুজোয় বাড়িতে বাড়িতে চলছে প্রস্তুতি। কিন্তু বাজারের অবস্থা শোচনীয়। ফল, সবজি থেকে ফুল, হাত দিলেই ছ্যাঁকা । কিন্তু মা লক্ষ্মীকে পুজো করতে গেলে এই সমস্ত সরঞ্জাম তো কিনতেই হবে। সেসব জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে।
একনজরে দেখে নেওয়া যাক বাজারে ফল, সবজি, ফুলের দাম
- আপেল – ২৫০ থেকে ৩০০টাকা প্রতি কেজি
- নাশপাতি- ২০০ টাকা প্রতি কেজি
- পানিফল- ১০০ টাকা প্রতি কেজি
- আতা – ২০০ টাকা প্রতি কেজি
- মুসাম্বি – ২০ টাকা পিস
- কমলালেবু- ১৫ টাকা পিস
- পেপে – ১০০ টাকা কিলো
- শসা – ৮০ থেকে১০০ টাকা প্রতি কেজি
- নারকেল – ৫০ থেকে ৬০ টাকা পিস
- পেয়ারা – ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজি
- সবজি
- টমেটো – কেজিপ্রতি ৮০ টাকা
- দেশি পটল – কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা
- সাধারণ পটল – ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে
- ঝিঙে – ৮০ টাকা
- কাঁচা লঙ্কার দাম – ১২০ টাকা প্রতি কেজি
- উচ্ছে – ৭০ টাকা কেজি
- বাঁধাকপি – ৫০ টাকা প্রতি কেজি
- ফুলকপি – ৫০ থেকে ৬০ টাকা পিস
- ঢ্যাঁড়শ – ৫০ টাকা প্রতি কেজি
ফলত স্বাদ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হচ্ছে মধ্যবিত্তদের।