লক্ষ্মীপুজোয় বাজার আগুন,ফল-সবজি, ফুল ঊর্ধ্বমুখী দাম

7

পৃথা দাশগুপ্ত: দুর্গা মা-কে বিদায় দেওয়ার পর‌ই লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মীপুজোয় বাড়িতে বাড়িতে চলছে প্রস্তুতি। কিন্তু বাজারের অবস্থা শোচনীয়। ফল, সবজি থেকে ফুল, হাত দিলেই ছ্যাঁকা । কিন্তু মা লক্ষ্মীকে পুজো করতে গেলে এই সমস্ত সরঞ্জাম তো কিনতেই হবে। সেসব জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে।

একনজরে দেখে নেওয়া যাক বাজারে ফল, সবজি, ফুলের দাম

  • আপেল – ২৫০ থেকে ৩০০টাকা প্রতি কেজি
  • নাশপাতি- ২০০ টাকা প্রতি কেজি
  • পানিফল- ১০০ টাকা প্রতি কেজি
  • আতা – ২০০ টাকা প্রতি কেজি
  • মুসাম্বি – ২০ টাকা পিস
  • কমলালেবু- ১৫ টাকা পিস
  • পেপে – ১০০ টাকা কিলো
  • শসা – ৮০ থেকে১০০ টাকা প্রতি কেজি
  • নারকেল – ৫০ থেকে ৬০ টাকা পিস
  • পেয়ারা – ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজি
  • সবজি
  • টমেটো – কেজিপ্রতি ৮০ টাকা
  • দেশি পটল – কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা
  • সাধারণ পটল – ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে
  • ঝিঙে – ৮০ টাকা
  • কাঁচা লঙ্কার দাম – ১২০ টাকা প্রতি কেজি
  • উচ্ছে – ৭০ টাকা কেজি
  • বাঁধাকপি – ৫০ টাকা প্রতি কেজি
  • ফুলকপি – ৫০ থেকে ৬০ টাকা পিস
  • ঢ্যাঁড়শ – ৫০ টাকা প্রতি কেজি

ফলত স্বাদ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হচ্ছে মধ্যবিত্তদের। ‌