শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে

91

পৃথা দাশগুপ্ত, কলকাতা: আজ শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। তবে বিভিন্ন জেলায় শুষ্ক আবহাওয়া।

#বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি বঙ্গোপসাগরে। নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হ‌ওয়র সম্ভাবনা ।প্রাথমিকভাবে অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল বলেই পূর্বাভাস ।

আগামী সপ্তাহে বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির স্পেল হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে দু এক জায়গায় ‌ কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা।

আজ থেকে ৫ নভেম্বর পর্যন্ত মূলত আংশিক মেঘলা আকাশ কিছু এলাকায় , তবে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে।