নিউজ ডেস্ক: ফের দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। দীপাবলির ঠিক আগে মানুষ বড় ধাক্কা খেল।
নভেম্বরের প্রথম দিন থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১৭ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বর্তমানে একটি সিলিন্ডার কিনতে খরচ হচ্ছে ২৯৭১ টাকা। উল্লেখযোগ্য বিষয়, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও আপাতত অপরিবর্তিত রয়েছে গৃহস্থের রান্নার গ্যাসের মূল্য। ১৪.২ কেজির সিলিন্ডার আগের মতোই ৯৬৮ টাকায় পাওয়া যাচ্ছে। গত তিনমাস ধরে ধারাবাহিকভাবে বাড়ছে বাণিজ্য়িক গ্য়াসের দাম। সেপ্টেম্বরে বেড়েছে প্রায় ১০ টাকা। অক্টোবর মাসে এক ধাক্কায় দাম বেড়েছিল প্রায় ৭০ টাকা। এবার নভেম্বরেও সেই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রইল। কলকাতার পাশাপাশি দেশের অন্য়ান জায়গায়ও বেড়েছে বাণিজ্য়িক গ্যাসের দাম! ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মূলত হোটেল, রেস্তোরাঁ, ধাবা, মিষ্টির দোকান এবং ক্যাটারিং পরিষেবাগুলিতে ব্যবহৃত হয়। ফলে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে হোটেল ও রেস্তরাঁর ব্যবসায়। রান্নার খরচ বাড়লে খাবারের দামও বাড়ার আশঙ্কা রয়েছে। সরাসরি গৃহস্থের রান্নার গ্যাসের দাম না বাড়লেও পরোক্ষভাবে সাধারণ মানুষের খরচের বোঝা বাড়তে পারে।
দিল্লিতে ১০ টাকা বেড়ে ২,৮২০ টাকা হয়েছে। কলকাতায় সবচেয়ে বেশি ১৭ টাকা দাম বেড়েছে, ফলে ২,৯৭১ টাকা হয়েছে। মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে ২,৭৭৫ টাকা হয়েছে, অন্যদিকে চেন্নাইতে দাম ১১.৫০ টাকা বেড়ে ২,৯৮৩ টাকা থেকে ২,৯৯৪.৫০ টাকা হয়েছে।
Next Post