টালা ট্যাঙ্কের পাইপ ফেটে বিপত্তি, সমস্যার সম্মুখীন নাগরিকরা

51

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সপ্তাহের প্রথম দিন বড় বিপর্যয়। উত্তর কলকাতার টালায় জল সরবরাহকারী ট্যাঙ্কের পাইপ ফেটে বিপত্তি। জল থইথই গোটা এলাকা।

রেললাইন জলমগ্ন । বন্ধ চক্ররেল চলাচল। কোনও কোন‌ও অংশে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। ঘটনাস্থলে পুরকমিশনার স্মিতা পাণ্ডে।

কখন সমস্যা মিটবে, এখনও জানা নেই। পাইপ ফেটে যাওয়ায় গোটা উত্তর কলকাতায় জল সরবরাহে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা।

আজ হঠাৎ জলমগ্ন হয়ে পড়ে টালা এলাকা। কী কারণে এত জল, কেউ প্রথমে বুঝতে পারেননি। পরে জানা যায়, টালায় জলের ট্যাঙ্কের পাইপ ফেটে এই বিপত্তি।

টালা ট্যাঙ্ক থেকেই গোটা উত্তর কলকাতার মূলত পানীয় জল সরবরাহ হয়। পাইপ ফেটে যাওয়ায় তাতে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা । পানীয় জল নিয়ে চিন্তায় বাসিন্দারা।

দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে পুরসভা। জল পেরিয়ে যেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন পুরসভার কর্মীরা।