পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতা হাইকোর্ট হুগলির এক নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা বহাল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ আজ এই সাজা বহাল রাখে। তবে সুপ্রিম কোর্টে আবেদনের জন্য তিন মাস এই রায় কার্যকর স্থগিত রাখেছে আদালত। এর আগে চূচূড়া আদালতে অভিযুক্তকে ফাঁসির সাজার নির্দেশ দেওয়া হয়েছিল।
ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পর আবার খুন-ধর্ষণ মামলায় ফাঁসির সাজা। ঘটনার সুত্রপাত ২০২৪ সালের ২৪ নভেম্বর । গুড়াপে এক পাঁচ বছরের শিশুকন্যা সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয়ে যায়। বাজারে যাওয়ার সময় তাঁকে খেলা করতে দেখেছিলেন বাবা। ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করতে গিয়েই অশোক সিংহ নামে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়।
এরপরেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। ঘটনায় ২০২৫ সালে হুগলির পকসো আদালত ২৭ জনের সাক্ষ্য গ্রহণ-সহ গোটা বিচারপ্রক্রিয়া শেষ করে অভিযুক্তের ফাঁসির সাজা শোনান বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী।
২০২৫-এর পর ফের এই মামলা কলকাতা হাইকোর্টে ওঠে। এক বছরের বেশি সময় ধরে এই মামলার শুনানি হয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্জ।
আজ এজলাসে আইনজীবী বলেন, “অভিযুক্ত অশোক সিংয়ের বয়স ৫০। গুড়াপে এর বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ছিল। সে মদ্যপান করে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে। এরপর ৫ বছরের মেয়েকে ধর্ষণ ও খুন করে। মা-বাবা মেয়েটিকে অর্ধনগ্ন অবস্থায় অশোকের বাড়িতে দেখতে পান। ময়নাতদন্তের রিপোর্টে হাড়হিম ঘটনা সামনে আসে। দেখা যায় শিশুটিকে বারেবারে দেওয়ালে ছুড়ে-ছুড়ে মারা হয়। এরপর পকসো আদালত ফাঁসির সাজা দেয়।”তারপর ফাঁসির সাজা বহাল রাখে কোর্ট।
ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির নির্দেশের ৩৪ বছর পরে আর একটি ধর্ষণ এবং খুনের মামলায় মৃত্যুদণ্ড দিল কলকাতা হাই কোর্ট।