ঠাকরের ছবি ছিঁড়লেন শিবসেনার নেত্রী!

45

নিউজ ডেস্ক: সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অফ লভ’ ছেঁড়ার কর্মসূচিতে বালাসাহেব ঠাকরের ছবি ছিঁড়লেন শিন্ডে শিবসেনার নেত্রী সাইনা চুদাসাম!
স্মৃতিকথায় সোনিয়া গান্ধী অপমান করেছেন দামোদর সাভারকারকে, এই অভিযোগে ‘বিলংগিং: এ জার্নি অফ লভ’ ছেঁড়ার কর্মসূচি নিয়েছিল শিন্ডে শিবসেনা। ২০২৪ সালে বিজেপি ছেড়ে শিন্ডেসেনায় যোগ দেন আদতে পোশাকশিল্পী সাইনা এনসি। তাঁর সঙ্গে সোনিয়া স্মৃতিকথা ছেঁড়ার পাশাপাশি হাজির ছিলেন কংগ্রেস ছেড়ে শিন্ডেসেনার যোগ দেওয়া প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম। তাঁরা সোনিয়ার স্মৃতিকথা ছিঁড়ে প্রকাশিত বইয়ের ২০১ এবং ৪৪৩ নম্বর পাতার অংশবিশেষ বাদ দেওয়ার দাবি জানান।
সোনিয়ার আত্মজীবনীর পাতার সঙ্গেই সাইনা এমন একটি কাগজ ছিঁড়ে ফেলেন, যেখানে ছাপা ছিল বাল ঠাকরের ছবি! ছবিতে চপ্পল দিয়ে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের কুশপুতুলের উপরে মারছেন শিবসেনা প্রতিষ্ঠাতা। যাকে একসময় মারাঠি অস্মিতার প্রতীক বলা হত। সঞ্জয় নিরুপম ভুল ধরিয়ে দিলে সাইনা দ্রুত সেই ছেঁড়া ছবি কাগজের নীচে লুকিয়ে ফেলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।
দ্রুত ওই ভিডিয়ো ভাইরাল হয়। উদ্ধব ঠাকরের শিবসেনা তো বটেই এমনকি কংগ্রেসও ঘটনার প্রতিবাদ করে। অবশ্য সাইনা দাবি কৎেন, তিনি ঠাকরে নন, মণিশঙ্করের ছবি ছিঁড়েছেন। উদ্ধবসেনার নেত্রী তথা মুম্বাইয়ের প্রাক্তন মেয়র কিশোরী পেডনেকর বলেছেন, বালাসাহেবের অপমান কেউ বরদাস্ত করবে না। আজ প্রমাণিত হল বালাসাহেবের প্রতি শিন্ডেসেনা মেকি শ্রদ্ধা দেখায়।