আকভান এর জের, বাতিল বহু দুরপাল্লার ট্রেন

48

পৃথা দাশগুপ্ত কলকাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’ আজ উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে গোপালপুরের কাছাকাছি আছড়ে পড়ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে বাংলাতেও। আজ থেকেই জেলায় জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় সকাল থেকেই টানা ভারী বৃষ্টি।

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম। ঘূর্ণিঝড়ের প্রভাবে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং টাটানগর-ব্রহ্মপুর বন্দে ভারত এক্সপ্রেসও।

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, বিভিন্ন রুটে মোট একাধিক ট্রেনের পরিষেবা বন্ধ ।

ট্রেন বাতিল

দক্ষিণ পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বাতিল করা হয়েছে পুরী-ভঞ্জপুর এক্সপ্রেস (১৮০১৮), বাংরিপোসি-পুরী এক্সপ্রেস (১৮৪০১) এবং পুরী-বাংরিপোসি এক্সপ্রেস (১৮৪০২)।

এছাড়াও হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (২২৮৯৫/২২৮৯৬) এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস (২০৮৯১/২০৮৯২), জলেশ্বর-পুরী মেমু (৬৮৪৪১) এবং পুরী-জলেশ্বর মেমু (৬৮৪৪২)

এছাড়াও
টাটানগর-বাদামপাহাড়-টাটানগর রুটের ৬৮১২৯/৬৮১৩০, ৬৮১৩১/৬৮১৩২ এবং ৬৮১৩৩/৬৮১৩৪ নম্বরের মেমু ট্রেনগুলি চলবে না

বাতিলের তালিকায় রয়েছে বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর রুটের ৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৭/৬৮১৮৮ এবং ৬৮১৮৯/৬৮১৯০ নম্বরের মেমু ট্রেনও।

এছাড়াও বাতিল ভঞ্জপুর-রূপসা-ভঞ্জপুর রুটের ৬৮১৭৪/৬৮১৭৫ এবং ৬৮১৭৬/৬৮১৭৭ নম্বরের মেমু ট্রেন। বারিপদা-বাংরিপোসি-বারিপদা মেমু (৬৮১৭৯/৬৮১৭৮) এবং বারিপদা-বালেশ্বর মেমু (৬৮১৮০)-এর পরিষেবাও বন্ধ থাকবে।