নিউজ ডেস্ক:প্রিয়াংশী বিস্ত বয়স মাত্র দশ,দিল্লির ময়ূর বিহার ফেজ-৩ এলাকার একটি সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।প্রিয়াংশীর আসল বাড়ি উত্তর প্রদেশের গাজিয়াবাদের খোড়া কলোনিতে।বৃহস্পতিবার বিকেলে পূর্ব দিল্লির গাজিপুরে মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। গাজিপুর-মান্দাওয়ালি রোডে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির ই-রিকশা তাঁকে সরাসরি সামনে থেকে ধাক্কা মারে।ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে, শিশুটি ছিটকে গিয়ে একটি বাসের সামনে পড়ে যায়।গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ই-রিকশা চালক বছর বিয়াল্লিশের উত্তম সিং পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।