কিশোর সংশোধনাগারের রান্নাঘরে ঢুকে পড়ল পাঁচ ফুটের গোখরো

24


নিউজ ডেস্ক: রাজস্থানের কোটার কিশোর সংশোধনাগার সেখানেই দেখা গেলে কালো রঙের সাপ। রান্নাঘরে ছোট্ট থামের পিছনে কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে কালো রঙের গোখরোটি। সাপটির কুণ্ডলীর আকৃতি দেখে একটা ধারণা পাওয়াই গেল যে সে ঠিক কতটা লম্বা। রান্নাঘরে কাজ করতে ঢুকে কর্মীরা বিষাক্ত সেই সাপের দেখা পান প্রথমে একজন কর্মী। ভয়ে চিৎকার করতে থাকেন তিনি। চিৎকারের শব্দ শুনে বেড়িয়ে আসেন অনান্য কর্মীরাও। তাঁরা তৎক্ষনাৎ নিরাপত্তারক্ষী এবং ঊর্ধ্বতনদের খবর দেন। পুরো ঘটনার ভিডিও ‘লাইভরাজস্থান২৪’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি দ্রুত সমাজমাধ্যেমে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি NKTV বাংলা।


খবর দেওয়া হয় পৌঁছোয় উদ্ধারকারীদলের কাছে। ভিডিওটি দেখা গেছে ,রান্নাঘরে ছোট্ট থামের পিছনে কুণ্ডলী পাকিয়ে বসে আছে কালো রঙের সাপটি। উদ্ধারকারী দলের এক তরুণ এগিয়ে আসেন ও আকসির সাহায্যে থামের পিছন থেকে কালো রঙের সাপটিকে তুলে আনেন তরুণ। সাপটির দৈঘ্য প্রায় ৫ ফুট। সাপটিকে উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। নেট-নাগরিকরা ভিডিওটি দেখে যেমন মজা পেয়েছেন তিনি প্রশ্নও করেছেন যদি কিশোরদের রুমে ঢুকে যেত তাহলে যেকোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত।