LIVE TV
  • Likes
  • Followers
  • Subscribers
  • Followers
  • Monday, September 7, 2026
  • Contact Us

Publisher Publisher - A Step Towards The Truth

  • Home
  • টপ স্টোরিজ
  • রাজনীতি
  • Live TV
  • পশ্চিমবঙ্গ
  • কলকাতা
  • ভারত
  • উত্তর-পূর্ব
  • পেজ থ্রি
  • প্রযুক্তি
  • স্পোর্টস
NKTV
  • Home
  • খবর
  • তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় ইডির তলবে প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী
  • টপ স্টোরিজ
  • রাজনীতি
  • পশ্চিমবঙ্গ
  • কলকাতা
  • ভারত
  • উত্তর-পূর্ব
  • প্রযুক্তি

তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় ইডির তলবে প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী

খবরকলকাতাটপ স্টোরিজ
By NKTV Digital Last updated Jul 22, 2026
85
Share

পৃথা দাশগুপ্ত, কলকাতা: চলতি সপ্তাহে কালীঘাট তৃণমূলের তহবিলের কোষাধ্যক্ষ এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল ইডি। শুভাশিস চক্রবর্তী ছিলেন দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’। দলের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে সিজিও দফতরে তাঁকে যেতে বলা হয়েছে।

এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভাগ হয়ে যাওয়ার কারণে দলের প্রতীক ও তহবিল নিয়ে আইনি মামলা চলছে কলকাতা হাই কোর্টে। সেই মামলায় দলের ১৬৪ কোটি টাকা গরমিল পাওয়া গিয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ইডি তলবে তিনি যাবেন কিনা আলোচনা করবেন দলের সঙ্গে ।‌

শুভাশিস চক্রবর্তীর আগে দলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পর দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ব্যাংককে চিঠি লিখে। অরূপ বিশ্বাস ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষের দায়িত্ব তুলে দেন। ‌ ব্যাংক একাউন্ট ফ্রিজ আবেদন নিয়ে পালটা হাই কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। আপাতত দলের তিনটি অ্যাকাউন্টের সইয়ের দায়িত্বে শুভাশিস চক্রবর্তী। আর তাই তাঁকেই সরাসরি ইডি তলব করল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, শুভাশিস চক্রবর্তী ইডির কাছে হাজিরা দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন।

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। দ্বিতীয় শিবিরেই অধিকাংশ বিধায়ক – ৬৮ জন। বাকিরা কালীঘাট শিবিরে। এই অবস্থায় দলের প্রতীক ও তহবিলের মালিকানা কারা পাবে, তা নিয়ে আইনি লড়াই শুরু হয়ে গিয়েছে। ইডিও আলাদা করে তদন্ত শুরু করেছে।

ACCOUNTBANGLANEWSEDEX MPKolkataNKTVBANGLATMCWESTBENGAL
85
Share
NKTV Digital 4550 posts 0 comments

Prev Post

কিশোর সংশোধনাগারের রান্নাঘরে ঢুকে পড়ল পাঁচ ফুটের গোখরো

Next Post

প্রলয়ঙ্করী বন্যা! এপর্যন্ত মৃত ৩১, গত ২৪ ঘন্টার প্রাণ হারালেন ২১ জন

You might also like More from author
কলকাতা

কলকাতার তিন রেস্তোরাঁয় পুরসভা ও খাদ্য দফতরের অভিযান

কলকাতা

চিৎপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

খবর

বাড়িতে চলছিল শেষকৃত্যের আয়োজন, দুর্যোগের ১০দিন পর বেঁচে ফিরলেন চণ্ডিকা! ক্ষীণ আশার…

টপ স্টোরিজ

শ্মশানে দাহ করার ১৫ দিন পর ফোন, ‘আপনার ছেলে বেঁচে আছে!’ পঞ্জাবে অলৌকিক কাণ্ড

Prev Next

টপ স্টোরিজ

কলকাতার তিন রেস্তোরাঁয় পুরসভা ও খাদ্য…

চিৎপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

বাড়িতে চলছিল শেষকৃত্যের আয়োজন, দুর্যোগের…

শ্মশানে দাহ করার ১৫ দিন পর ফোন, ‘আপনার ছেলে…

ভারতীয় প্রতিভায় ভরসা জনের, নর্থ-ইস্ট মালিকের…

মেরামতির পরও নিউ ফরাক্কার আপ লাইনে চলল না…

পশ্চিমবঙ্গের পর্যটনের বিজ্ঞাপনের লোগোতে…

Prev Next 1 of 582
আমাদের সম্পর্কে

NKTV PLUS, a satellite TV news channel, brings you news with uncompromising clarity of factual correctness and stylish presentation.

Ganeshguri, Guwahati, Assam 781006

Email: nktv247@gmail.com

Phone: 7099055656

টপ স্টোরিজ

কলকাতার তিন রেস্তোরাঁয় পুরসভা ও খাদ্য দফতরের অভিযান

Sep 6, 2026

চিৎপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Sep 6, 2026

বাড়িতে চলছিল শেষকৃত্যের আয়োজন, দুর্যোগের ১০দিন পর বেঁচে ফিরলেন…

Sep 6, 2026

শ্মশানে দাহ করার ১৫ দিন পর ফোন, ‘আপনার ছেলে বেঁচে আছে!’ পঞ্জাবে অলৌকিক…

Sep 6, 2026

জনপ্রিয় খবর

ঘোষিত আর্জেন্টিনার দল, মেসির সঙ্গী কারা?

আর্জেন্টিনার চিন্তা বাড়াচ্ছে চোটের বহর

হাওয়া নয় এবার বিশ্বকাপের বলের চার্জের খোঁজ নিতে হবে…

বিশ্বকাপ শুরুর মুখে চোটের কবলে মেসি?

Prev Next 1 of 1,138
গুরুত্বপূর্ণ লিঙ্ক
  • About Us
  • Correction Policy
  • Privacy Policy
  • Contact Us
  • Home
  • খবর
  • অসম
  • ভারত
  • আঞ্চলিক
  • পেজ থ্রি
  • গুয়াহাটি
  • স্পোর্টস
© 2026 - NKTV. All Rights Reserved.
Powered By Aviyantrik