তৃণমূল নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই

40

অঞ্জন দে ,বীরভূম : বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে। শুক্রবার রাতে বীরভূমের নানুরের বাসাপাড়া গ্রামে তৃণমূলের থুপসরা কোর কমিটির সদস্য বাপ্পা চৌধুরী বাড়িতে ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা বাপ্পা চৌধুরী কাজল শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত ।

বোমাবাজির ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। বাপ্পা চৌধুরীর অভিযোগ , তাঁর বাড়িতে বোমাবাজি বা ভাঙচুর করেছে তৃণমূলেরই আরেক গোষ্ঠী । যারা দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।